ফটো সাংবাদিক রনির পাশে শ্রমিক কল্যাণ ফেডারেশন।

0
12

সোহেল আহমেদ ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ-ফটো সাংবাদিক তানভীর আহমেদ রনির মৃত্যুতে তার পরিবারের সাথে সাক্ষাৎ ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

(৩১ আগস্ট) মঙ্গলবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগর পক্ষে নেতাকর্মীরা রনির বাসায় গিয়ে সাক্ষাৎ করেন। তারা রনির বাসার লোকজনদের খোঁজখবর নেন।

সে সময় উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মোমিন, নারায়ণগঞ্জ মহানগরী সেক্রেটারি সোলায়মান হোসাইন মুন্না । পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নিহতের ছোট ভাই মোঃ ইসমাঈল, ও মোঃ রুবেল, রনির এতিম দুই সন্তান ও তার স্ত্রী।