দৌলতদিয়ায় ধরা পড়লো ৫১ হাজার টাকার কাতল 

0
25

আরাফাত রহমান, জেলা প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটে পদ্মা ও যমুনা নদীর মোহনায় ৩০ কেজি ১শ গ্রাম ওজনের বিশাল আকৃতির এক কাতল মাছ ধরা পড়েছে জয়নাল সরদার নামক জেলের জালে।

 

দৌলতদিয়ায় ধরা পড়লো ৫১ হাজার টাকার কাতল 
দৌলতদিয়ায় ধরা পড়লো ৫১ হাজার টাকার কাতল

পরবর্তিতে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যাবসায়ী মোঃ চান্দু মোল্লা মাছটি ১ হাজার ৭শ টাকা কেজি দরে ৫১ হাজার টাকায় ঢাকায় বিক্রি করেন।

 

 

মঙ্গলবার দুপুরে পদ্মা ও যমুনার মোহনায় মাছটি ধরা পরে। এ সময় মাছটি নদীর পারে আনলে এক নজর দেখতে ভীড় করে জনগণ।

 

 

মাছ ব্যাবসায়ী মোঃ চান্দু মোল্লা বলেন, দুপুর সাড়ে বারোটার দিকে জয়নাল সরদারের জালে এই বড় কাতল মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া ঘাটের আড়তে বিক্রি করতে আনলে দুলালের আড়ত থেকে ডাকের মাধ্যমে ১ হাজার ৬শ টাকা কেজি দরে ৪৮ হাজার টাকায় মাছটি কিনে ১ হাজার ৭শ টাকা কেজি দরে ৫১ হাজার টাকায় ঢাকায় বিক্রি করেন।