গাজীপুরে লকডাউনকে অপেক্ষা না করে সাধারন মানুষের ঘুরাফেরা

0
8

মানিক খান,গাজীপুরঃকরোনাভাইরাস মোকাবেলায় গতকাল থেকে শুরু হয়েছে দ্বিতীয় বারের মত লকডাউন।কাঁচাবাজার গুলো লকডাউনের আওতামুক্ত থাকায় গাজীপুরের কাঁচাবাজার গুলোতে দেখা যায় পূর্বের তুলনায় লোকসংখ্যা অনেক বেশি।

স্বাথ্যবিধি মেনে কাঁচাবাজার গুলো চালু রাখার কথা থাকলেও গাজিপুরের কাঁচা বাজার গুলোতে ক্রেতা এবং বিক্রেতাদের মাঝে স্বাথ্যবিধি মানার কোন লক্ষন দেখা যায়নি।কাঁচামালের বাজার গুলোতে যেমনি ভির ছিল, মাছ ও মাংসের বাজারগুলোতে পা ফেলার উপক্রম নেই।মানুষ একে অপরের সাথে গাধাগাধি করে চলছে আবার লক্ষ্য করা যায় অনেকের মুখে মাস্ক ও নেই।গাজীপুরের চান্দনা চৌরাস্তা,কোনাবাড়ী সহ সফিপুর বাজারগুলোতে জনগমাগম পূর্বের তুলনায় দ্বিগুন বলে জানিয়েছেন বাজার সমিতি কতৃপক্ষ।

সচেতন মহলের ব্যাক্তিরা জানান এমনি ভাবে যদি লকডাউনকে অপেক্ষা না করে স্বাথ্যবিধি না মেনে বাজারগুলোতে ভিড় সৃষ্টি হয় তবে গাজীপুরের করোনার প্রভাব বৃদ্ধি পাবে।সরকার ঘোষিত কঠোর লকডাউনে বাইরে বের হতে ‘মুভমেন্ট পাস’ লাগবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

কিন্তু লক্ষ্য করা যায় গাজীপুরে মানুষের মুভমেন্ট পাশের কোন প্রয়োজনই পড়ছে না। যদিও পুলিশ দুই একজনকে রাস্তায় থামিয়ে প্রশ্ন বৃত্ত করে আবার অজুহাত দিয়ে চলেও যাচ্ছে।লোকজন ভিবিন্ন অজুহাতে পুলিশের সামনেই ঘুরে বেড়াচ্ছে। এমনি ভাবে সচেতনহীন ভাবে মানুষ রাস্তা ঘাটে ভের হলে করোনার বৃদ্ধি গাজীপুর সহ সারা বাংলাদেশেই ভয়াবহ প্রভাব আনবে বলে মনে করছে বিশেষজ্ঞরা।

নিজেদের উদ্যোগে যদি সাধারন মানুষ স্বাথ্যবিধি না মেনে চলে তবে সমগ্র বাংলাদেশকে আইসোলেশনে নিতে হবে বলে জানিয়েছেন সচেতন মহলের ব্যাক্তিরা।তারা আরো বলেন জনসচেতনতা বৃদ্ধি করতে পুলিশকে আরো কঠোর হতে হবে এবং স্বাথ্যবিধি না মানিলে জরিপানার আওতায় আনাতে হবে।

গাজীপুরের সাধারন জনগনের মধ্যে যদি স্বাথ্যবিধি মানার সচেতনতা সৃষ্টি না হয় তবে করোনা পরিস্তিতি গাজীপুরে ব্যাপকতা সৃষ্টি করবে।