গজারিয়ায় দৈনিক সবুজ নিশান পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন.

0
4

গজারিয়া প্রতিনিধিঃ ঢাকা থেকে প্রকাশিত পাঠকের জনপ্রিয় জাতীয় দৈনিক সবুজ নিশান পত্রিকার ২৬তম বর্ষপূর্তি উপলক্ষে গজারিয়া প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

গজারিয়ায় দৈনিক সবুজ নিশান পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন.
গজারিয়ায় দৈনিক সবুজ নিশান পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন.

মঙ্গলবার দুপুরে গজারিয়া উপজেলা প্রেসক্লাবে কেক কেটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গজারিয়া থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মো. রইজ উদ্দিন।দৈনিক সবুজ নিশান পত্রিকার গজারিয়া প্রতিনিধি আক্তার হোসেন বাবু এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন।

 

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা প্রেসক্লাবেৱ- উপদেষ্টা সফিক ঢালী ,সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম নয়ন, যুগ্ম- সাধারণ সম্পাদক নেয়ামুল হক নয়ন, অর্থবিষয়ক সম্পাদক জুয়েল দেওয়ান, কার্যকরী সদস্য পারভেজ গাজী, দেলোয়ার হোসেন, কামরুল ইসলাম, মোঃ হৃদয় হোসেন প্রমুখ।