গজারিয়ার বাউশিয়া ইউপি নির্বাচন স্থগিত বিষয়ে তদন্ত কার্যক্রম

0
7

মোঃখায়রুল ইসলাম হৃদয়, গজারিয়া-মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ৫নং বাউশিয়া ইউনিয়নে মামলার অজুহাতে একাধিকবার নির্বাচন স্থগিত বিষয়ে সরেজমিনে তদন্ত কার্যক্রম করলেন উপজেলা প্রশাসন ।

সোমবার বিকাল ৪ টায় উপজেলা নির্বাহি কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরীর, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো লিটন মিয়া দূর্যোগ ও ব্যবস্হাপনা কর্মকর্তা তাজুল ইসলাম সহ উপজেলা একাধিক দপ্তর প্রধানগণ বাউশিয়া ইউনিয়ন ও ভবের চর ইউনিয়ন সীমানা সংক্রান্ত জটিলতা নিরসনে নতুন বলাকি, আব্দুল্লাহপুর গ্রামে সিমানা জটিলতা বিষয়ে নিয়ে এলাকাবাসির সাথে আলোচনা করেন।

এসময় বাউশিয়া ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রাম, ও ভবেরচর ইউনিয়নের নতুন বলাকি গ্রামের ভোটারা নিজেদের মতামত প্রকাশ করেন।

গ্রামবাসীর মতামতে দুটি গ্রামের জনগণ নিজ নিজ ইউনিয়নের বাসিন্দা হিসেবে থাকার ইচ্ছা প্রকাশ করেন।

নতুন বলাকি এইচডি খান স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে তদন্ত কার্যক্রম ও আলোচনা উপস্থিত ছিলেন ভবেরচর ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ সাহিদ মোঃ লিটন, ভবেরচর ইউপি সদস্য মোহাম্মদ ইলিয়াছ প্রধান, বাউশিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড ইউপি সদস্য সালাউদ্দিন সিকদার এছাড়াও ভবেরচর ইউনিয়নের নতুন বলাকি গ্রামের ও বাউশিয়া ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামের সাধারন ভোটারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এবিষয়ে ভবেরচর ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ সাহিদ মোঃ লিটন বলেন আমার ইউনিয়নের ২নং ওয়ার্ডের একটি গ্রাম নতুন বলাকি, এ গ্রামের জনগণ দীর্ঘ ত্রিশ বছর যাবত ভবেরচর ইউনিয়নে ভোটাধিকার প্রয়োগ করে আসছে। আমি যেনেছি এই গ্রাম থেকে বাউশিয়া ইউনিয়ন ভোটার হওয়ার ইচ্ছা তাদের নেই এবং বাউসিয়া এলাকায় ভোটার উপস্থিতি লোকের বাউসিয়া ইউনিয়নে বিদ্যমান ভোটার এলাকায় থাকতে ইচ্ছুক।

তদন্ত কার্যক্রম প্রসঙ্গে উপজেলা নির্বাচন কর্মকর্তা লিটন মিয়া জানান নির্বাচন জটিলতা নিরসনে ইউনিয়ন চেয়ারম্যান ও ভুক্তভোগীরা নিজ নিজ দায়িত্ব থেকে এগিয়ে আসতে হবে আইনি প্রক্রিয়ায়। নির্বাচন স্থগিত হলে দুটি ইউনিয়নের স্থগিত হবে এক ইউনিয়নের নির্বাচন স্থগিত থাকতে পারে না।