

মোঃখায়রুল ইসলাম হৃদয়, গজারিয়া-মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়ায় এক রেস্টুরেন্টে থেকে ছোড়া গরম পানিতে ঝলসে গেছে হৃদয় হোসেন (২৮) নামে শ্রমিকের শরীর।
আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভবানীপুর এলাকায় গড়ে উঠা সিটি গ্রুপ কোম্পানিতে এ ঘটনা ঘটে।
দগ্ধ হৃদয় হোসেন মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ভালাসুর গ্রামের নাজির সরকারের ছেলে। সে সিটি গ্রুপ কোম্পানিতে নির্মান শ্রমিক হিসাবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সিটি গ্রুপের ভিতর একটি রেস্টুরেন্টের পাশে হৃদয় হোসেন বসা ছিলেন। এসময় রেস্টুরেন্টের ভিতর থেকে কে বা কাহারা গরম পানি ছুড়ে মারেন। এতে হৃদয় হোসেনের বুক,পা, পিঠ ও হাতসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। তাঁর চিৎকারে আশপাশের শ্রমিকরা এগিয়ে এসে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করেন।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আশ্রাফুল ইসলাম জানান, হৃদয় হোসেনের শরীরের বেশ কিছু অংশ ঝলসে গেছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে রেফার্ড করেন তিনি।





