
স্টাফ রিপোর্টার(মুন্সিগঞ্জ).
মোঃখায়রুল ইসলাম হৃদয়.
মুন্সীগঞ্জের গজারিয়ায় ইমামপুর ইউ.পি অর্ন্তগত হোগলাকান্দি গ্রামে অর্তকিত সন্ত্রাসী হামলায় সাডেন নামের এক যুবক আহত হয়ে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার খবর পাওয়া যায়।
এ বিষয়ে ভিকটিম সাডেনের পিতা সেলিম রেজা বাদী হয়ে গজারিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পত্র হতে জানা যায়, গজারিয়া উপজেলার ভবেরচর ইউ.পি’ র কাউনিয়া কান্দি গ্রামের বাসিন্দা সেলিম রেজার পুত্র ভিকটিম সাডেন রেজা উপর ইমামপুর ইউ.পি’ র হোগলাকান্দি গ্রামের যষ্ঠিতলা কালীপুরা সংযোগ পয়েন্টে অর্তকিত সন্ত্রাসী হামলা চালায় ইমামপুর ইউ.পি’র হোগলাকান্দি গ্রামের শীর্ষ সন্ত্রাসী হৃদয় বাঘ সহ আরও অজ্ঞাত ০৬/০৭ জন। সন্ত্রাসীরা সাডেনকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে সাডেনে পিতা সেলিম রেজা প্রাথমিক অভিযোগে পত্রে উল্লেখ্য করেন।
ভিকটিম সাডেনের নিকট আত্মীয় সূত্রে জানা যায় এলাকায় ভাঙ্গারী ব্যবসাকে কেন্দ্র করে ভাঙ্গারি মাল ক্রয়ের আধিপত্য বিস্তার নিয়ে সাডেনের উপর সন্ত্রাসি কায়দায় অর্তকিত হামলা চালায় স্থানীয় সিন্ডিকেট গোষ্ঠি। আহত অবস্থায় রক্তাক্ত সাডেনকে প্রাথমিক চিকিৎসার জন্য গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। দেশিয় অস্ত্রের আঘাতে ভিকটিম সাডেনের হাত পা কুপিয়ে ও মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করে ফেলে সন্ত্রাসীরা।
এই বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন বলেন, কোন প্রকার অবৈধভাবে পেশিশক্তি প্রয়োগে সিন্ডিকেট বাণিজ্য গজারিয়ায় চলবে না, ভাঙ্গারি মাল ক্রয় করা কে কেন্দ্র করে এক যুবকের উপর সন্ত্রাসী হামলার খবর পেয়েছি, ফোর্স পাঠিয়েছি, থানায় অভিযোগ দায়ের হয়েছে, তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।




