বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের মত বিনিময়সভা

0
10


মোঃ শাহীনুজ্জামান বিশেষ প্রতিনিধিঃ

নড়াইলের লোহাগড়া উপজেলার বিভিন্ন পদবীর কর্মকর্তা-কর্মচারী এবং আনসার-ভিডিপি সদস্যদের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান (বিপি, ওএসপি, এনডিসি, পিএসসি)।
উপজেলা হল রুমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী লোহাগড়ার আয়োজনে লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার ফরিদ হাসান, উপ-পরিচালক মনিটরিং শামীম আহমেদ, খুলনা রেঞ্জ কমান্ডার ডিডিজি শাহ আহমেদ ফজলে রাব্বী, লোহাগড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা রোসলিনা পারভীন, নড়াইল জেলা আনসার-ভিডিপি কমান্ডেন্ট বিকাশ চন্দ্র দাস, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা তাছলিমা খানম, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক লোহাগড়া শাখার ম্যানেজার মোঃ সায়ফুল্লাহ আলম,সাংবাদিক সৈয়দ খায়রুল আলম সহ উপজেলার আনসার সদস্যরা এই সতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।