
কুড়িগ্রাম প্রতিনিধিঃ ১০-০৮-২১ কুড়িগ্রাম জেলা পরিষদের সামনে ‘করোনা প্রতিরোধক বুথ’ উদ্বোধন করেছেন আলহাজ্ব মোঃ জাফর আলী, (সাবেক এমপি), চেয়ারম্যান জেলা পরিষদ কুড়িগ্রাম ও সভাপতি জেলা আওয়ামীলীগ কুড়িগ্রাম।
করোনা পরিস্থিতি বৃদ্ধিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে জেলা পরিষদ, পৌরসভার ও কুড়িগ্রাম সদর হাসপাতালের সামনে এ ৩ টি স্থানে করোনা প্রতিরোধক বুথ স্থাপন করা হয় বলে জানা গেছে। এটিএম বুথের আদলে তৈরি এই বুথের মাধ্যমে দ্বিতীয় ব্যক্তির সহযোগিতা ছাড়াই জনসাধারণ ‘সেল্ফ হেল্প’ পদ্ধতিতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে পারবে এবং একই সাথে নিজের ব্যবহৃত মাস্ক ডিসপোজ করে সহজেই নতুন মাস্ক সংগ্রহ করা যাবে৷ সর্বসাধারণের জন্য উন্মুক্ত এই বুথে সেবা মিলবে সম্পূর্ণ বিনামূল্যে।
এবিষয়ে জানতে চাইলে জাফর আলী বলেন, করোনা পরিস্থিতিতে মানুষের নিয়মিত হাত ধোয়া এবং মাস্ক পড়ার অভ্যাস গড়ে তোলার জন্যই এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে৷ বর্তমানে তিনটি ‘করোনা প্রতিরোধক বুথ’
স্থাপন করা হলেও পর্যায়ক্রমে জনবহুল স্থানে আরও করোনা প্রতিরোধক বুথ স্থাপন করবো।
উদ্বোধনের পর শ্রমজীবী মানুষের অনেককেই বুথ থেকে মাস্ক সংগ্রহ করতে দেখা গেছে।
এদিকে উদ্বোধনের পর পরই স্থাপিত ৩ টি বুথ থেকে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের অনেককেই বুথ থেকে মাস্ক সংগ্রহ করতে দেখা গেছে৷ বিনামূল্যে করোনা প্রতিরোধক বুথের সেবা পেয়ে নিম্ন আয়ের এসকল শ্রমজীবী মানুষরা অত্যন্ত খুশি হয়েছেন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুল কাদের, জেলা পরিষদ সদস্য মোঃ একরামুল হক বুলবুল, আব্দুস সালাম,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াহেদুন্নবী সাগর, জেলা যুবলীগের সদস্য আলম, জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ সহ প্রমুখ।





