
মোঃ আরিফুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধিঃ
আজ ২৬ শে জুন রোজ শনিবার সকাল ১০ ঘটিকার সময় রাঙামাটি সদর হাসপাতাল পরিদর্শন করেন পার্বত্য রাঙামাটি জেলা পরিষদের সদস্য জননেতা সবির কুমার চাকমা।
একসময় তিনি সমগ্র হাসপাতাল ঘুড়ে দেখেন।হাসপাতলে কর্তব্যরত ডাক্তারদের সাথে হাসপাতালের সার্বিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন।আসন্ন লকডাউনের পুর্বপ্রস্তুতি ও চিকিৎসা সেবার মানোন্নয়নের বিষয়গুলোর ওপড় জোড় দেয়ার জন্য উক্ত পরিদর্শন সম্পন্ন করা হয়।
এ বিষয়ে সবির কুমার চাকমা জানান,করোনার প্রকোপ বৃদ্ধি হওয়াতে আগামী সোমবার হতে লকডাউনে আওতায় আনা হচ্ছে সম্পুর্ন দেশকে।তারওপড় দেশের প্রবল করোনা ঝুকির ১৫ টি জেলার একটি রাঙামাটি জেলা।এছাড়াও বর্ষার সাথে বিভীন্ন রোগের প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে আশংকাজনক হারে।সেইসব দিক বিবেচনা করে রাঙামাটি সদর হাসপাতলের চিকিৎসাসেবার পুর্ব প্রস্তুতির বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।আমরা করোনা মোকাবেলায় রাঙামাটি সদর হাসপাতালকে যথাসম্ভব প্রস্তুত করার বিষয়টি নিয়ে আলোচনা করছি।এছাড়াও হাসপাতলের আভ্যন্তরিন অন্যান্য সার্বিক উন্নতির বিষয়গুলোর ওপড়েও জোর দেয়া হচ্ছে।সর্বপোরি আমরা জেলা পরিষদের পক্ষ হতে আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে জননেতা জনাব দীপঙ্কর তালুকদার এমপি মহোদয়ের নির্দেশে রাঙামাটিবাসীর সুচিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার বিষয়টি নিয়ে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।
এসময় তিনি হাসাপাতালে ভর্তিরত রোগীদের সাথে দেখা করেন।তাদের সার্বিক বিষয়ে খোজখবর নেন।





