
নিজস্ব প্রতিবেদকঃ
নওগাঁর আত্রাই উপজেলার ১নং সাহাগোলা ইউনিয়নের ৬ ও ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে (১২ জুলাই) শুক্রবার বিকাল ৫ টায় সাহাগোলা ইউনিয়ন দলীয় কার্যালয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ ও ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জরিপ সরদার ও গোলাম হোসেন এর সভাপতিত্বে ৮ নং ওয়ার্ড সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন,আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নিপেন্দ্রনাথ দও দুলাল, সিনিয়র সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সহ-সভাপতি নজরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মেঃ জাহিদুল ইসলাম জাহিদ, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃজিল্লুর রহমান,মহিলা বিষয়ক সম্পাদক সামছুন নাহার রনি সহ-প্রচার সম্পাদক মকছেদুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান ও মোঃ শফিকুল ইসলাম বাবু।
সভায় শোকের মাস পালনে কেন্দ্রীয় আওয়ামী লীগ,জেলা আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগের নির্দেশনা মোতাবেক শোক দিবসের কর্মসূচি ঐক্যবদ্ধ হয়ে বাস্তবায়ন করতে হবে।
এছাড়াও বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শামসুল আলম, সহ-সভাপতি ডা,মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন সন্দেশ,মজিদ মল্লিক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহব্বায় অভিজিৎ চৌধুরী যুগ্ন আহ্বায়ক রইচ উদ্দিন সাবু ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুর রাজ্জাক,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিঠুন কুমার,সাধারণ সম্পাদক আল আমিন প্রমুখ।




