
আত্রাই(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু গোল্ডকাপ খেলা বিষয়ে আলোচনা সভা হয়েছে। রোববার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ-৬ আসনের সাংসদ আনোয়ার হোসেন হেলাল। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক , ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, ওসি আবুল কালাম আজাদ, কৃষি অফিসার কেএম কাউছার হোসেন, যুব উন্নয়ন অফিসার ফজলুল হক,আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু, আফছার আলী, আব্দুল মান্নান মোল্লা, সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, আত্রাই প্রেসক্লাব সভাপতি রুহুল আমীন প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুর্ধ ১৭ স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেক ইউনিয়নে একটি করে আট টিমে স্বল্প পরিসরে খেলা অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। এসময় লটারীর মাধ্যমে প্রতিপক্ষ দল নির্বাচন করেন আনোয়ার হোসেন হেলাল এমপি।





