
গাজীপুরের শ্রীপুরে জন্মদাতা মাকে হাড়িয়ে দিশেহারা অবস্থায় পথে পথে খুজে বেড়াচ্ছেন ছেলে সোহানুর রহমান (সোনাহার)। সোহানুরের বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামে।
দীর্ঘদিন যাবত সে শ্রীপুর পৌর এলাকা কেওয়া পূর্ব খন্ডে একটি পোষাক কারখানায় কাজের সুবাদে মা ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে পৌর ৬ নং ওয়াড, হাজী ইদ্দিস আলীর বাড়ীর ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।
গত ২৬/৬/২১ ইং বেলা ১২ টার দিকে বাসা থেকে বেড়হয়ে আসে। অথপর আর ঘরে ফিরে আসেনি।
এদিকে মা হাওয়া বেগম (৬৫) ঘরে ফিরে না আসায় ছেলে ও তার পরিবারের লোকজন আশেপাশে কোনখোজ না পেয়ে পরবর্তীতে শ্রীপুর মডেল থানায় এসে একটি মিস কেস জিডি করেন।
বর্ননা মতেঃ- নামঃ- মোছাঃ- হাওয়া বেগম। বয়স -৬৫ বছর, গায়ের রং শ্যামলা, মুখমন্ডল, গোলাকার এবং নাকের উপরে একটি বড় আকারের তিলক আছে।
যদি কোন স্বহৃদয়বান ব্যক্তি হারানো মায়ের সন্ধান পেয়ে থাকেন তাহলে সন্তান সোহানুর রহমানের সাথে যোগাযোগ করে মানবিকতার হাত বাড়িয়ে দিন। অথবা সংশ্লিষ্ট থানায় খবর পাঠান।
যোগাযোগ ঃঃ-সোহানুর রহমান
মোবাইল ঃ-০১৭২১-১২৯৭৮৯।





