মুন্সিগঞ্জ জেলার নব-নিযুক্ত জজ সাহেব কে ফুলেল শুভেচছা জানান জেলা পুলিশ সুপার

0
50

খায়রুল ইসলাম হৃদয়, মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ জেলায় নব-যোগদানকৃত সিনিয়র জেলা জজ, জনাব আমজাদ হোসেন। জনাব আমজাদ হোসেন মহোদয়কে আজ রোজ বৃহস্পতিবার ১২/০৮/২০২১ইং মুন্সিগঞ্জ জেলার মাননীয় পুলিশ সুপার, জনাব আব্দুল মোমেন পিপিএম মহোদয় আজ দুপুরে নব নিযুক্ত সিনিয়র জজ জনাব আমজাদ হোসেন সাহেব কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় জনাব আব্দুল মোমেন পিপিএম মহোদয়ের সাথে শুভেচ্ছা বিনিময়ে এবং সৌজন্য সাক্ষাৎ এ অংশ নেন,মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), জনাব সুমন দেব মহোদয়সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ। তারা সৌজন্য সাক্ষাৎ এর পর মুন্সিগঞ্জ জেলার নতুন সিনিয়র জজ জনাব আমজাদ সাহেবের সাথে মুন্সিগঞ্জ সম্পর্কে সীমিত আকারে আলোচনা করেন।