বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন কে স্মরণীয় করতে অধ্যাপক ডা.মোহাঃ শেখ শহীদুল্লাহের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

0
26

শুভ মন্ডল-নিজস্ব সংবাদ দাতা:

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শিশু দিবস কে স্মরণীয় করে রাখতে খুলনা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক অধ্যাপক ডঃ মোহাঃশেখ শহীদুল্লাহের উদ্যোগে পাইকগাছা ডায়াবেটিক সমিতি তে ফ্রি মেডিকেল ক্যাম্প করে গরীব অসহায় মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা বিনামূল্যে ঔষধ এবং ইসিজি সহ অন্যান্য পরীক্ষা করে রোগ নির্নয় করে দিচ্ছেন।এই মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব আলী সানা ।

এই মেডিকেল ক্যাম্পে প্রধান
চিকিৎসক হিসেবে উপস্থিত আছেন এমবিবিএস ডি কার্ড ক্লিনিক্যাল এন্ড ইন্তেরভেনশনাল কার্ডিয়লজিস্ট প্রিন্সিপাল কনসালটেন্ট কার্ডিওলজি মনিপাল এ বএফসি হাসপাতাল খুলনা প্রাক্তন ফর্টিস ডাক্তার মাসুদ করিম ও ওনার সাথে মেডিকেল অফিসারা যার উদ্যোগে উক্ত মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে তিনি ও গরীব অসহায় মাঝে চিকিৎসাসেবা করে যাচ্ছেন।

আলাপচারিতার এক পর্যায়ে তিনি বলেন আওয়ামী লীগকে সুসংগঠিত করতে হলে আওয়ামী লীগের আমরা যে যেপদে আছি আমাদের সকলের সেই সেই দায়িত্ব পালন করা উচিত। আমরা যদি সেই দায়িত্বগুলো সকলে পালন করি তাহলে দলের ভিতরে কোন বিভেদের সৃষ্টি হবে না।