কুড়িগ্রামে পূর্ব শত্রুতার জেরে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতির হাত কেটে নিলেন প্রতিপক্ষ

0
20

 কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাইয়ে পূর্ব শত্রুতার জেরে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও মজিদা আদর্শ ডিগ্রী কলেজের প্রভাষক আতাউর রহমান মিন্টুর দুই হাত ও দুই পা কেটে দিয়েছেন প্রতিপক্ষ গ্রুপের লোকজন। আহত ছাত্রলীগ কর্মীর ডানহাতের কব্জি কেটে দিয়েছেন এবং অপর হাতের কব্জি হাতেই লেলিয়ে ছিল।কুড়িগ্রামে পূর্ব শত্রুতার জেরে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতির হাত কেটে নিলেন প্রতিপক্ষ

দুই পায়ের হাটুও কেটে দিয়েছেন দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরের দিকে ছিনাই ইউনিয়নের পরিষদের অদুরে ৬ জন দূর্বৃত্ত প্রকাশ্য দিবালকে দুই হাত ও দুই পা কেটে দেন। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয় কয়েকজন মিন্টুকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিলে কর্তব্য চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় মিন্টুর পরিবার, কলেজের ছাত্রছাত্রী ও ছাত্রলীগের নেতাকর্মীরা জেলার শাপলা চত্বর সহ বেশ কিছু জায়গায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে।

তারা অভিযুক্তদের দ্রুত সময়ে গ্রেপ্তার দাবিতে এই সড়ক অবরোধ করেছেন বলে এই প্রতিবেদককে জানিয়েছেন। আহত ছাত্রলীগ নেতা ও শিক্ষক আতাউর রহমান মিন্টু ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলতাফ সরদারের ছেলে। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, কয়েকমাস ধরে মিন্টুর সাথে স্থানীয় একটি গ্রুপের ঝামেলা চলছে।

তারা পুর্বের জের থেকে এমনটা করতে পারেন বলে ধারণা সবার। এ ঘটনায় রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার জানান, এখন পর্যন্ত থানায় মামলা হয়নি। পুলিশ তৎপর রয়েছে। দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।