
বায়েজীদ হুসাইন, পটুয়াখালী প্রতিনিধি:
সারাদেশ জুড়ে চলছে করোনা ভাইরাসের কালো থাবা। প্রতিদিনই রোগী ও মৃত্যুর সংখ্যা যেন বেড়ে চলছে। তাই সাথে সাথে করোনা সংক্রামণ রোধের জন্য চলছে কঠোর লকডাউন।
লকডাউনে চাকুরি জীবিদের ওপর কোনো আর্থিক সংঙ্কটের প্রভাব না থাকলেও নিষ্পেশীত হচ্ছে সাধারন দিনমজুর শ্রমিকরা।
তাই এ লকডাউন বিধি নিষেধের পটুয়াখালী জেলার ক্ষতিগ্রস্থ দরিদ্র, অসহায়-দুঃস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষদের সহযোগীতার লক্ষ্যে, জেলা প্রশাসকের অনুকুলে ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ করেন সরকার। দরিদ্র ও অসহয় লোকরা বলেন, এই বরাদ্দের যদি সঠিক বন্টন হয় তাহলে হয়তো তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। সঠিক বন্টন হবে কিনা সেটাই তাদের প্রশ্ন?





