বিয়ের দাবিতে চাচাতো ভাইয়ের বাড়িতে অন্তঃসত্ত্বা তরুণী

0
10

সময়ের পাতা ডেস্ক:

চাঁদপুরের হাজীগঞ্জে বিয়ের দাবিতে আট মাসের অন্তঃসত্ত্বা এক তরুণী অবস্থান করছেন। চাচাতো ভাইয়ের বাড়ির সামেনই অবস্থান নিয়েছেন ওই তরুণী। শুক্রবার (৮ অক্টোবর) রাত ৮টা থেকে অনশন শুরু করে এখনো বসে আছেন বিয়ের দাবিতে।

ভুক্তভোগী তরুণীর দাবি, তার এক প্রবাসীর সঙ্গে বিয়ে হয়েছিল। তবে রাজন তাকে প্রেমের ফাঁদে ফেলেন। এক পর্যায়ে অনৈতিক সম্পর্ক করতেও বাধ্য করেন এবং একটি ছবি ধারণ করেন। বিষয়টি জানাজানি হলে প্রবাসী স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়।

স্থানীয়রা জানান, ওই তরুণীর বাবা দীর্ঘদিন আগে মুসলিম ধর্ম গ্রহণ করে হাজীগঞ্জ থেকে ভৈরবে চলে যান। বর্তমানে তারা ভৈরবেই বসবাস করছেন। পরে রাজন মাঝি (২৫) কাজের সন্ধানে তার বড় চাচার কাছে যান। সেখানে থাকাকালে চাচাতো বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তরুণী অন্তঃসত্ত্বা হলে বিষয়টি জানাজানি হয়। ইউপি চেয়ারম্যান মনির হোসেন গাজী বিষয়টি এলাকায় বসে সমাধান করবেন বলে জানান।

অভিযুক্ত রাজনের মা শিখা রানী বলেন, দুই মাস আগে ঘটনাটি জানতে পেরেছি। এখন ইউপি চেয়ারম্যান বিষয়টি যেভাবে সিদ্ধান্ত দেবেন, সে সিদ্ধান্ত মেনে নেবো।

এই রকম আরো খবর