
বিপুল জামান লিখন(নেত্রকোণা প্রতিনিধি): নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলা পারিবারিক কলহের জেরে জননী রিমা (২১) নামের এক গৃহবধু বিষপান করে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।রিমা জননীর এক সন্তান রেখে গেছেন।ঘটনাটি উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের গোদারিয়া গ্রামের স্বামীর বাড়ির।
পারিবারিক সূত্রে জানা যায়, গৃহকর্মীর বাড়ি পাশ্ববর্তী বিরিশিরি গ্রামের নজরুল ইসলামের মেয়ে।গত তিনদিন যাবৎ শ্বশুর বাড়িতে রিমাকে নিয়ে পারিবারিকভাবে কলহ চলছিলো। এরই জেরে বৃহস্পতিবার রাতে বাড়িতে রাখা কীটনাশক খেয়ে ঘরের মেঝেতে পড়ে থাকে রিমা। এ দৃশ্য দেখে পরিবারের লোকজন তাঁর স্বামী মতি মিয়াকে খবর দেয়। মতি মিয়া এসে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মৃত্যু বরণ করে।
এ নিয়ে রিমার পিতা নজরুল ইসলাম জানান, ‘প্রায় ১৮ মাস আগে পারিবারিকভাবে মতি মিয়ার সাথে আমার মেয়ে রিমাকে বিয়ে দিয়েছিলাম। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিসহ নানারকম ভাবে রিমার উপর অত্যাচার করা হতো। কিছুদিন আগে আমার কাছে কিছু টাকাসহ একটি বড় গরু ও বাছুর দাবি করে মতি মিয়া। আমি গরু না দিয়ে একটি বাছুর দিলে তা নেয়নি মতি মিয়া।
বৃহস্পতিবার সন্ধ্যায় আমার কাছে ফোন আসে আমার মেয়ে বিষ খেয়েছে। রাতে হাসপাতালে ডাক্তার রিমাকে ময়মনসিংহে নেয়ার কথা বল্লেও মতি মিয়া ও পরিবার নেয়নি। আমি এর সুষ্ঠ বিচার চাই।
দুর্গাপুর থানার ওসি শাহনুর এ আলম জানান, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি। জিজ্ঞাসাবাদের জন্য রিমার স্বামী মতি মিয়াকে থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।





