

এ.এইচ রিপন কক্সবাজার:
কক্সবাজার শহরের পূর্ব কলাতলী বখতিয়ার ঘোনা থেকে দেশীয় তৈরী অস্ত্র ও ১ রাউন্ড কার্তুজ সহ রায়হান (২১) নামের এক যুবক গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার ১৫ এপ্রিল রাত ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ডিবি পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলী। গ্রেফতার কৃত আসামি বাদশাহঘোনা এলাকার আব্দুর রশিদের ছেলে। ডিবির ওসি শেখ মোহাম্মদ আলী জানান, গ্রেফতার রায়হা নের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা, একটি ডাকাতি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে অস্ত্র আইনে আরো একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানান ডিবির ওসি শেখ মোহাম্মদ আলী।





