
আওরঙ্গজেব হোসেন রাব্বী, স্টাফ রিপোর্টার: নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার আবাদপুকুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালীগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাডভোকেট আব্দুল খালেক। সঞ্চালনায় ছিলেন কালীগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছোলাইমান আলী।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু, নওগাঁ জেলা বার জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি জাহাঙ্গীর আলম, রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ রেজাউল ইসলাম রেজু, রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রোকনুজ্জামান খাঁন রুকু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, যুগ্ম আহবায়ক আতিকুল ইসলাম জেমস, ফরহাদ আলী মন্ডল, সদস্য আমিনুল ইসলাম টুটুল, আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, সদস্য সচিব নওশাদুজ্জামান নওশাদ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন টনি প্রমুখ।
এছাড়া উপজেলা বিএনপি, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
