-খুশবু

শত বছর পরও যদি-
তোমার-আমার দেখা হয়
আমি জানি,
দুজনেই থমকে দাঁড়াবো
তাকিয়ে থাকবো এক দৃষ্টিতে
একে অপরের দিকে।
চোখে চোখে কথা হবে
মন জেনে নিবে
শুরু থেকে শেষ প্রেমের কাহিনী
অথচ মুখ থেকে একটি কথাও বের হবে না।
তবুও আমরা জেনে যাব
একে অপরের সব…সব…।
যদিও সেদিন হাত ধরা হবে না
তবুও দুজন চোখ বন্ধ করে
কল্পনায় একটু হেঁটে যাব।
পাশে থাকা ফুলগুলো
হাসতে হাসতে
দুলে পড়বে একে অপরের উপর।
চেনা পাখিগুলোও
গান গেয়ে যাবে অবিরত।
কিন্তু,চোখ মেলে দেখব
দুজনের গালেই
দুফোঁটা করে
চোখের জল ঝরে পড়ছে।
তারপর তাড়াতাড়ি করে
আনমনে হয়ে
দুজন দুইদিকে চলে যাব।





মন্তব্য করুন