যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান LRN-এর ‘বেস্ট টিচার অ্যাওয়ার্ড’ পেয়েছেন রাজধানীর অ্যাড্রয়েট ইন্টারন্যাশনাল স্কুলের সিনিয়র শিক্ষক ওয়াকার আহমেদ। বাংলাদেশের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের হাত থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন।

ওয়াকার আহমেদের এ অর্জনে অভিনন্দন জানিয়েছে অ্যাড্রয়েট ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষ। তাঁর এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ স্বীকৃতি শিক্ষকদের পেশাগত দক্ষতা ও উৎকর্ষ সাধনের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা জোগাবে।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, ওয়াকার আহমেদের এ অর্জন শিক্ষক সমাজের অন্য সদস্যদেরও নিজ নিজ ক্ষেত্রে নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে উৎসাহিত করবে।