আওরঙ্গজেব হোসেন রাব্বী, ষ্টাপ রিপোর্টার : নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার রাতে উপজেলার রাতোয়াল রাখালগাছী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার রাতোয়াল রাখালগাছী পাড়ায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই গ্রামের আয়েজ উদ্দীনের ছেলে হিরোন (৩৫) ও রিয়াজ উদ্দীনের ছেলে পিন্টু (৩৮) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে তাদের নিকট থেকে ৫০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এঘটনায় রাতেই তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
সময়ের পাতা
www.somoyerpata.com
প্রিন্ট সংস্করণ
সারাদেশ
রাণীনগরে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার





মন্তব্য করুন