তপন কুমার সরকার , আত্রাই প্রতিনিধি
নওগাঁর, আত্রাইয়ে নব নির্মিত আত্রাই সেতুর দুইধারে গোল চত্বর নির্মাণের দাবীতে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। এলাকার গণ্যমান্য, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণ এতে অংশ নেন ।

শুক্রবার সকাল সাড়ে ১০ টায় ব্রীজের উত্তর পার্শে আত্রাই সর্ব স্তরের জনসাধারণের ব্যানারে ঘন্টাব্যাপী এ পথসভা হয়। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু উজ্জ্বলের সভাপতিত্বে বক্তব্য রাখেন ওহিদুর রহমান খান মানিক, মহতাব হোসেন, সাজ্জাদ হোসেন, মামুন হোসেন প্রমুখ ।
এসময় বক্তারা আত্রাই সেতুর দুই পার্শে গোল চত্বর নির্মানের জোর দাবি জানান। সেইসাথে দুর্ঘটনা এড়াতে এবং আত্রাই বাসির স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গোল চত্বর নির্মাণের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানান।




মন্তব্য করুন