
সাইমুল ইসলাম সাজু:
চলমান বিধিনিষেধে সর্বাত্বক লকডাউন ঘোষণা করেছে সরকার। লকডাউন বাস্তবায়নে ১ জুলাই (বৃহস্পতিবার) ভোর ৬টা থেকে ৭ জুলাই (বুধবার) এক সপ্তাহের জন্য ঘোষণা করলেও পরিস্থিতি বিবেচনায় আরো এক সপ্তাহ লকডাউন বৃদ্ধি করা হয়েছে। লকডাউন বাস্তবায়নে এখন পর্যন্ত কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। জরুরী প্রয়োজন ছাড়া সবকিছু বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনা সচেতনতা বৃদ্ধি, লকডাউন বাস্তবায়ন স্থানীয় বাজারগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করছেন জেলা ও উপজেলা প্রশাসনের লোকজন।
কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়িতে সামাজিক দুরত্ব বজায় রাখতে ও স্বাস্থ্য বিধি নিশ্চিতে কাঁঠালবাড়ি বাজারের কাঁচাবাজার কাঁঠালবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও কাঁঠালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানান্তর করা হয়। সেখানেও নেই স্বাস্থ্যবিধির বালাই। মাস্ক না পেরেই অবাধে কেনাকাটা করছেন মানুষ। যার ফলে করোনা ছড়িয়ে পড়ার চিন্তা করছেন সচেতন মহলের মানুষজন।
কাঁচাবাজারে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি থাকলেও অনেকের মুখে নেই মাস্ক। নেই কোন রকমের স্বাস্থ্যবিধি। অবাধে আগের মতই চলাচল করছেন সাধারণ মানুষজন। ২ জুলাই (শুক্রবার) কাঁঠালবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬জনের জরিমানা করা হয়। অপ্রয়োজনে ঘরের বাইরে বেড়ানোর দায়ে তাদের এসব অর্থদন্ড করা হয়েছে। লকডাউনে মটরসাইকেল নিয়ে ঘুরতে বেড় হওয়ায় ৪ জনের ১হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক।
কাঁঠালবাড়ী হাট ইজারাদারের নির্দেশে, সরকারের বিধিনিষেধ বাস্তবায়নে সচেতনতা বৃদ্ধির জন্য বাজারে মাইকিং করা হয়। এতে কাঁচাবাজার খোলা স্থানে স্থানান্তর করার ঘোষণা দেয়া হয়। এসময় নিত্যপ্রয়োজনীয় বাজার ৩ পর্যন্ত খোলা রাখার ঘোষণা দিলেও অনেক ব্যবসায়ী তা মানছেন না। স্বাস্থ্য বিধি মেনে কাঁচাবাজার করার কথা থাকলেও স্বাস্থ্য বিধির কোন বালাই নেই কাঁচাবাজারে। বাজারের বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকলেও মানুষজন কাঁচাবাজারে ভীড় করছেন। প্রশাসনের গাড়ি দেখলেই সটকে পড়ছেন সাধারণ মানুষজন। প্রশাসনের গাড়ি চলে গেলেই বাজারে লোকজনের ভীড়।
এ বিষয় জানতে কাঁঠালবাড়ী হাট ইজারাদার মাহবুব হোসাইনের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, করোনা ভাইরাসে স্বাস্থ্য বিধি মানতেই আলোচনা সাপেক্ষে ও প্রশাসেনর অনুমতি নিয়ে কাঁচাবাজার কাঁঠালবাড়ি হাইস্কুল মাঠে স্থানান্তর করা হয়েছে। ১ জুলাই থেকে প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত কাঁচাবাজার করার নির্দেশ দেয়া হয়।





