
রাজীব প্রধান,গাজীপুর, প্রতিনিধি :
অপহরণের ৫দিন হলেও খোঁজ মেলেনি রোকসানার (১৪)। গত ১৬/০৭/২২ ইং তারিখে দুপুর অনুমান ১টার দিকে শ্রীপুর গালর্স স্কুল মোড় হতে তাকে অপহরণ করা হয়। এই ঘটনায় অপহৃত রোকসানার বোন রাজিয়া খাতুন বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় গত ১৮/৭/২২ ইং তারিখে ৫জনকে মূল আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন ১.সজিব মিয়া, (২২)পিতা,অজ্ঞাত ২.মোঃজাকির (৪০)পিতা, আনোয়ার ৩.আনোয়ার,(৬২)পিতা,অজ্ঞাত ৪.মোছাঃকনা(৩৮),স্বামী মোঃ জাকির ৫.মোছাঃবিজলি বেগম,(২৮)পিতা, মোশারফ সর্ব সাং শ্রীপুর শান্তিবাগ, শ্রীপুর, গাজীপুর। ঘটনাসূএে জানাযায়, বাদী রাজিয়া তার মা আর ছোটবোন রোকসানাকে নিয়ে দীর্ঘ দিন যাবৎ শ্রীপুরের শান্তিবাগ এলাকার মোশারফ এর বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। তার বোন রোকসানাকে প্রায় সময়ই সজিব মিয়া বিরক্ত করতো এবং বিয়ের প্রস্তাব পাঠায়। কিন্তু মাএ ১৪ বছর বয়স হওয়ার কারনে তাকে বিয়ে দিতে নারাজ হয় পরিবারের অন্যান্য সদস্যরা। এতে খিপ্তহয়ে বিবাদীদ্বয় পরস্পরের যোগসাজশে রোকসানাকে শ্রীপুর গার্লস স্কুলের মোড় থেকে অপহরণ করে। সেই থেকে এখন পর্যন্ত তার কোন খোজ পাওয়া যায়নি। এদিকে পুলিশ বলছে ঘটনার প্রেক্ষিতে থানায় অভিযোগ দেয়া হয়েছে। এবং তদন্ত পূর্বক উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।





