রাণীনগরে সমস্ত রেজিস্টার ও যাবতীয় রেকর্ড পত্র বুঝিয়া না দেওয়ায় সাবেক নিকাহ রেজিস্ট্রার মোজাফ্ফরের বিরুদ্ধে অভিযোগ

0
11

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার ২নং কাশিমপুর ইউনিয়নের (সাবেক নিকাহ রেজিস্ট্রার) মো: মোজাফ্ফর হোসেনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করা হয়েছে। তাহার কার্যালয়ের নিকাহ রেজিস্ট্রারের সমস্ত রেজিস্টার ও যাবতীয় রেকর্ড বুঝিয়া না দেওয়ায় গত বৃহস্পতিবার তাহার বিরুদ্ধে অভিযোগ করেছেন ওই ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার বেলাল হোসেন।

অভিযোগ সুত্রে জানা গেছে, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়, বিচার শাখা-৭ এর স্মারক নং-বিচার৭/২এন-৮০/৮৪/২৫৯, তারিখ ১১/১০/২০২২খ্রিঃ এর প্রেক্ষিতে ও নির্দেশনা মোতাবেক জেলা রেজিস্ট্রার নওগাঁ, স্বারক নং-৫৫৭, গত ১৮/১০/২০২২ইং তারিখে রাণীনগর উপজেলার ২নং কাশিমপুর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার বেলাল হোসেনকে অত্র ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার এর কাজ করিবার অনুমতি প্রদান সহ উক্ত ইউনিয়নের মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রী কার্য পরিচালনার জন্য ইনডেন্ট দাখিল করিতে বলা হয়। এছাড়াও অত্র ইউনিয়নের (সাবেক নিকাহ রেজিস্ট্রার) মো: মোজাফ্ফর হোসেন কে তাহার কার্যালয়ের নিকাহ রেজিস্ট্রারের সমস্ত যাবতীয় রেজিস্টার ও দায়িত্বভার অনতিবিলম্বে একই ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মো: বেলাল হোসেনকে বুঝাইয়া দিয়া অত্র কার্যালয়কে অবহিত করার নির্দেশ প্রদান করা হয়। একইসাথে নিকাহ রেজিস্ট্রার বেলাল হোসেনকে বুঝিয়া নেওয়া রেজিস্টার সমূহের তথ্যাদি অত্র কার্যালয়কে অবহিত করার নির্দেশ প্রদান করা হয়। নির্দেশিত চিঠি অনুযায়ী (সাবেক নিকাহ রেজিস্ট্রার) মোজাফ্ফর হোসেন এর নিকট থেকে রেজিস্টার ও যাবতীয় রেকর্ড পত্র বুঝিয়া চাইলেও এখন পর্যন্ত নথিপত্র বুঝিয়ে না দেওয়ায় মোজাফ্ফর হোসেনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বৃহস্পতিবার রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগে দায়ের করেছেন নিকাহ রেজিস্ট্রার বেলাল হোসেন।
মোজাফ্ফর হোসেন(সাবেক নিকাহ রেজিস্ট্রার) এর মুঠোফোন বন্ধ থাকায় এব্যাপারে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন মোজাফ্ফর হোসেনের বিরুদ্ধে বেলাল হোসেন একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।#