রাণীনগরে যুবদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত

0
23

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: মুন্সিগঞ্জে পুলিশের গুলিতে যুবদল নেতা শহিদুল ইসলাম শাওন সহ সারাদেশে বিএনপি নেতা কর্মিদের হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুটির অংশ হিসাবে নওগাঁর রাণীনগরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। থানা যুবদলের উদ্যোগে শনিবার বিকাল ৫ টায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাণীনগর থানা যুবদলের আহবায়ক এমদাদুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোজাক্কির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন থানা বিএনপির আহবায়ক রোকুনুজ্জামান খাঁন রুকু,
যুগ্ম আহবায়ক আতিকুজ্জামান জাপান, মোসারব হোসেন, সদস্য নজরুল ইসলাম, মেজবাউল হক লিটন, নয়ন খাঁন লুলু, থানা যুবদলের যুগ্ম আহবায়ক আতিকুল ইসলাম জেমস, সিরাজ এ আলম সিরাজ, ফরহাদ আলী মন্ডল, সেচ্চাসেবক দলের আহবায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব বেলাল হোসেন, ছাত্রদলের আহবায়ক জাহিদ হাসান শিমুলসহ বিএনপি, যুবদল, ছাত্র দলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।