রাণীনগরে গ্রামীন ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

0
12

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: শান্তিতে নবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীন ব্যাংক নওগাঁর রাণীনগর কাশিমপুর শাখার উদ্যোগে সংগ্রামী সদস্য (ভিক্ষুক)দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকালে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর যোনাল অফিসার মো: আবুল বাশার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁর যোনাল অডিট অফিসার নারায়ন চন্দ্র মন্ডল, এরিয়া ম্যানেজার এসএম মহিউদ্দিন আহমেদ, শাখা ব্যবস্থাপক শরীফ আব্দুল্লাহ আল-সিদ্দিকীসহ অত্র শাখার কর্মকর্তা কর্মচারিবৃন্দ। এসময় অসহায় শীতার্ত ভিক্ষুক সংগ্রামী সদস্যরা কম্বল পেয়ে খুশি হয়ে প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।#