যশোরে ইজিবাইক জব্দ করে চালকদের অর্থসহায়তা প্রদান

0
16

যশোর প্রতিনিধিঃ

যশোরে নিষেধাজ্ঞা অমান্য করে সড়কে ইজিবাইক চালানোর অভিযোগে ৪০ ইজিবাইক জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। সোমবার দিনভর শহরে অভিযান চালিয়ে এসব ইজিবাইক এনে যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রাখা হয়। একই সাথে ইজিবাইক চালকদের আর্থিক দিক বিবেচনা করে সোনালী ব্যাংকের সহযোগিতায় প্রত্যেক ইজিবাইক চালককে দুই হাজার টাকা প্রদান করা হয়েছে। প্রশাসন বলছে, লকডাউন বাস্তবায়নে তাদের এই কঠোরতা।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান বলেন, করোনা নিয়ন্ত্রণে রাখতে সরকারের দ্বিতীয় মেয়াদের ১৪ দিনের লকডাউন বাস্তবায়নে কঠোর হয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথভাবে লকডাউন কার্যকর ও সচেতনতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন এলাকায় টহল পরিচালনা করছেন। লকডাউনে ইজিবাইক চলাচলে কঠোর নিষেধাজ্ঞা থাকলেও অমান্য করে সড়কে ইজিবাইক চালানোর অভিযোগে এসব যানবাইন জব্দ করা হয়েছে। জব্দ করার সাথে সাথে প্রথমে চালকদের জাতীয় পরিচয়পত্রের কপিসহ নাম তালিকাভুক্ত করা হয়। লকডাউন শেষ হলে মুচলেকা নিয়ে রিকশা—ইজিবাইক ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চালকদের আর্থিক দিক বিবেচনা করে সোনালী ব্যাংকের সহযোগিতায় প্রত্যেক ইজিবাইক চালককে দুই হাজার টাকা প্রদান করা হয়েছে। লকডাউন শেষ হলেই প্রত্যেকেই ইজিবাইক ফেরত দেওয়া হবে বলে তিনি জানান।
ইজিবাইক চালকদের নগদ অর্থপ্রদানকালে উপস্থিত ছিলেন যশোর সোনালী ব্যাংক লিমিটেডের প্রিপ্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার দিব্যেন্দু দাস, অতিরিক্ত পুলিশ সুপার জাহাংগীর আলম, যশোর কালেক্টরেট সোনালী ব্যাংকের শাখা ম্যানেজার মনিরুজ্জামান, প্রিপ্সিপাল অফিসার মনিরুজ্জামান, সিনিয়র অফিসার জাহিদ হোসেন প্রমুখ।(মোঃ আবু সুফিয়ান যশোর)