
রাসেল মাহমুদ, পাটগ্রাম প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় সকল ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ (মহল্লাদার ও দাফাদার)’দের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। ৬ সেপ্টেম্বর ২০২১(সোমবার) হাতিবান্ধা উপজেলায় সকল ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ (মহল্লাদার ও দাফাদার) এর মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্হিত ছিলেন তরুন জননেতা মোঃ মাহমুদুল হাসান সোহাগ,সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ হাতিবান্ধা শাখা। হাতিবান্ধা উপজেলার সকল ইউনিয়নের গ্রাম্য পুলিশ(মহল্লাদার ও দাফাদার) বাইসাইকেল উপহার পেয়ে অত্যন্ত খুশি ।





