মান্দায় ধানকাটা শ্রমিকদের পাশে স্যালাইন ও বিস্কুট নিয়ে রবিউল ইসলাম

0
28

নওগাঁর মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নে প্রচন্ড গরম ও রোদ্রের মধ্য বোরো ধান কাটছেন ও মাথায় করে ধানের বোঝা নিয়ে যাচ্ছেন শ্রমিকরা। প্রচন্ড গরমে শ্রমিকদের শরীর থেকে ঘাম বের হচ্ছে। রোদে গলা শুকিয়ে যাচ্ছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে ভালাইন ইউনিয়নের বিভিন্ন গ্রামে বোরো ধান কাটা শ্রমিকদের কাছে স্যালাইন ও বিস্কুট নিয়ে হাজির হন মানবতার ফেরিওয়ালা ও বিশিষ্ট সমাজ সেবক রবিউল ইসলাম।
এসময় শ্রমিকরা রবিউল ইসলামকে কাছে পেয়ে দোয়া করে বলেন আপনি সত্যিকারের একজন মানবতার ফেরিওয়ালা।
বিলের ধানকাটা শ্রমিকরা বলেন, এর আগে কেউ কোনদিন কৃষি শ্রমিকদের এ কষ্টের কথা চিন্তা ও করেননি। অথচ রবিউল ইসলাম শ্রমিকদের কষ্টের কথা চিন্তা করে ছুটে এসেছেন। কৃষি শ্রমিকদের কষ্টের বিষয়টি তার হৃদয়ের গহিনে উঁকি দিয়েছে বলেই তিনি কৃষকদের কষ্ট কিছুটা লাঘবের জন্য ছুটে এসেছেন।