গজারিয়ায় জেলেদের বেড়ি জালে ধরা পড়লো বিশাল আকৃত্রির বাঘাই মাছ

0
16

মোঃখায়রুল ইসলাম হৃদয়,গজারিয়া,মুন্সিগঞ্জঃ

গজারিয়া উপজেলায় মেঘনা নদীতে জেলেদের বেড়ি জালে আটক হয়েছে বিশাল আকৃত্রির দুটো বাঘাই আইড় মাছ।

জানা যায়,আজ দুপুর ৩ঘটিকায় উপজেলার মেঘনা নদীতে এই মাছ জোড়া ধরা পড়ে,একটি মাছের ওজন প্রায় ৩০কেজি,অপরটি ১৮ কেজি।সন্ধ্যায় ভবেরচর বাস ষ্টান্ডে মাছ দুটো নিয়ে আসলে উৎসাহী মানুষের ভীড় জমে যায়।তাঁদের একজন রাজু আহম্মেদ জানান,জীবনে স্বচোখে এত বড় মাছ এর আগে কখনো দেখি নাই।বিক্রেতা ফারুক মিয়া মাছের দাম ৫৫,০০০/(পঞ্চান্ন হাজার টাকা)চান।
স্থানীয় এক সংবাদকর্মী মাছ দুটোর দাম ত্রিশ হাজার টাকা বলেন।