
মোস্তফা মারুফ (সিলেট প্রতিনিধি) :
ফ্রি অক্সিজেন সাপোর্ট বিশ্বনাথ এর উদ্দোগে বৈশ্বিক মহামারী করোনাকালে কোভিড-19 পজেটিভ রোগিদের শ্বাসকষ্ট লাঘবে প্রবাসী আব্দুল গফফার, রিপন মিয়া, বুশরা টেলিকম, ফখরুল ইসলাম এর অর্থায়নে বিশ্বনাথবাসীর জন্য ‘ফ্রী অক্সিজেন সাপোর্ট বিশ্বনাথ’ উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরবেলা মানবসেবা ফাউন্ডেশন এর কার্যালয়ে ফ্রী অক্সিজেন সাপোর্ট বিশ্বনাথ উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী আতাউর রহমান।তার বক্তব্যে তিনি বলেন বিশ্বনাথবাসীর করোনা মহামারীকালে অক্সিজেন সংকট নিরসনে ৫টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে ‘ফ্রী অক্সিজেন সাপোর্ট বিশ্বনাথ’ যারা শুরু করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের পাশে আছি, ভবিষ্যতেও থাকব ইনশাল্লাহ।
সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থা ও বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের আহবায়ক ফজল খান এর সভাপতিত্বে সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার সদস্য সচিব আব্দুল বাতিন এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল আহাদ, বিশ্বনাথ থানার এস আই অরুপ সাগর গুপ্ত। আরো বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী রিপন মিয়া, আইডিয়াল সমাজ কল্যাণ সংস্থার অর্থ সম্পাদক শিপন মিয়া,মানবসেবা ফাউন্ডেশন এর সভাপতি আব্দুন নূর, মানবতার ঘরের উদ্দোক্তা ইকবাল হোসেন, মানবসেবা পাঠশালার আহবায়ক আমিনুল ইসলাম।
বক্তারা জনহিতৈশী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, করোনাকালে আমাদের পাশে ‘ফ্রী অক্সিজেন সাপোর্ট বিশ্বনাথ’ যারা দিয়েছেন আমাদের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। ভবিষ্যতে অক্সিজেন এর পরিধি আরো বাড়ানো হবে।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মানবসেবা পাঠশালা কোষাধ্যক্ষ শেখ ইয়াছিন আহমেদ, বন্ধু ছায়া সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির, মইন উদ্দিন, কামরুল ইসলাম সাব্বির, অলিউর রহমান সাজন, সায়েস্তা মিয়া,আবুল হাসান,রেদোয়ান আহমেদ প্রমুখ।
জরুরী ফ্রি অক্সিজেন সাপোর্ট সেবা নিতে যোগাযোগ করুন-
বিশ্বনাথ সদর ইউনিয়ন…
১_ আব্দুন নুর — 01730167491
২_ আমিনুল ইসলাম– 01797322724
লামাকাজি ইউনিয়ন…
১_ রিজুয়ান রিজু — 01795043039
খাজাঞ্চী ইউনিয়ন….
১_ আব্বাস হোসেন ইমরান–
01717930795
অলংকারি ইউনিয়ন…
১_সাজিদুর রহমান সুহেল– 01711580378
রামপাশা ইউনিয়ন…
১_ আব্দুল বাতিন–01749224848
দৌলতপুর ইউনিয়ন….
১_মো: মঈনউদ্দিন -01780313648
২- সিপন মিয়া– 01734525156
৩_ ইকবাল হোসেন– 01777165950
৪_ ওলিউর রহমান সজল– 01773045551
দেওকলশ ইউনিয়ন..
১_ফজল খান — 01712961821
দশঘর ইউনিয়ন…
১_ পাভেল সামাদ– 01717415161





