সময়ের পাতার ৬-ষ্টতম প্রতিষ্টা বার্ষিকী পালণ

0
13

সময়ের পাতা ডেস্ক:

দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “সময়ের পাতা”। “সময়ের প্রতিধ্বনি” স্লোগানকে সামনে রেখে হাটি হাটি পা পা করে ২০১৪ সালের ১১ই সেপ্টেম্বর যাত্রা শুরু হয় এই পথচলায়। সময়ের পাতা ৬ পেরিয়ে ৭ বছরের পদার্পণ করেছে। সেই সাথে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও জনগণের আস্থার একটি মাধ্যম হিসেবে জনপ্রিয়তা লাভ করেছে।

আজকের এই দিনে সময়ের পাতার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকায় প্রধান কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সীমিত পরিসরে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। সেই সাথে সারা দেশের স্থানীয় প্রতিনিধিরাও স্ব স্ব এলাকায় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে।

রংপুর বিভাগ:

কুড়িগ্রামে শনিবার (১১সেপ্টেম্বর) বিকেল ৫ টায় স্থানীয় প্রেসক্লাব অঙ্গনে “সময়ের পাতার” ৬ম প্রতিষ্ঠা বাষির্কী পালন করা হয়েছে।

 

রংপুরে জমকালো আয়োজনের মাধ্যমে ঘরোয়া পরিবেশে উদযাপন করা হলো দেশের মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল সময়ের পাতার ৬ম প্রতিষ্ঠা বার্ষিকী।

রাজশাহী বিভাগ:

রাজশাহী সদর নওগায় শনিবার (১১সেপ্টেম্বর) বিকেল ৪টায় স্থানীয় সাংবাদিকদের নিয়ে “সময়ের পাতা” ৬ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

“সময়ের পাতার” সম্পাদক জানান: দেশ গঠনে সংবাদপত্রের ভূমিকা গুরুত্বপূর্ণ। দেশ ও জনগণের উন্নয়নে সাংবাদিকরা বলিষ্ঠ ভূমিকা পালন করে থাকেন। “সময়ের পাতা” দেশের সর্বাধিক পাঠকপ্রিয় ও পাঠক সমাদৃত অনলাইন পত্রিকা। মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে। পরে সহ সম্পাদক সহ সকল সাংবাদিক কলাকুশলীদের শুভেচ্ছা জানান।