শ্রীপুরে সিমেন্টের গাড়ি আটকে চাঁদা দাবি থানায় অভিযোগ

0
23

রাজীবপ্রধান,(গাজীপুর)প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে ভাংনাহাটি এলাকায় পূর্বশত্রুতার জেরে রিপন(৩০) নামে এক যুবককে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন একই এলাকার হ্যালো মন্ডলের ছেলে মাসুম মন্ডল।আহত রিপনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর তার অবস্থা আশঙ্কাজনক হওয়াতে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। শুক্রবার সাড়ে নয়টার দিকে পৌর ৪ নং ওয়ার্ড ভাংনাহাটি এলাকার পৌরসভার রাস্তায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রিপন মিয়ার বাবা আব্দুর রাজ্জাক বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায় আব্দুর রাজ্জাক তার বাড়ি নির্মাণ কাজের জন্য সিমেন্ট ক্রয় করেন। তার ছেলে মোঃ রিপন মিয়া কভার ভ্যান দিয়ে তার বাড়িতে সিমেন্ট নিয়ে আসার পথে মাসুম মন্ডল এর বাড়ির সামনে পৌঁছানো মাত্রই পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে রিপন এর উপর হামলা চালায়। এ সময় অজ্ঞাত নামা পাঁচ থেকে ছয় জনের পরস্পর যোগসাজশে হেলো মন্ডল এর বাড়ির সামনে পৌরসভার সরকারি রাস্তায় সিমেন্টের গাড়ির গতিরোধ করে এবং তাদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। তখন আব্দুল রাজ্জাক মিয়ার ছেলে রিপন মিয়া অন্যায় কাজের প্রতিবাদ করিলে বিবাদীগন তার ছেলের প্রতি ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়িভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করেন।এসময় তার কাছে থাকা নগদ ৪৮ হাজার টাকার জোরপূর্বক ছিনিয়ে নেয়।

অভিযোগের বিষয়ে শ্রীপুর মডেল থানার পুলিশ পরিদর্শক এস আই জিন্নাহ বলেন,অভিযোগের ভিত্তিতে তদন্তকারী হিসেবে আমাকে দায়িত্ব দেয়া হয় এবং আহত রিপনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণকরা হবে।