
রাজীব প্রধান, গাজীপুর :
গাজীপুরে দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান মেঘনা গ্রুপের পণ্য ‘ফ্রেস সিমেন্টের শুভ হালখাতা ও ব্যবসায়ী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ আগস্ট) দিনব্যাপী শ্রীপুর উপজেলার সী-গাল রিসোর্টে ফ্রেস সিমেন্টের শ্রীপুর উপজেলার এক্সক্লুসিভ পরিবেশক ‘মেসার্স ইউনিটি এন্টারপ্রাইজ’র আয়োজনে এ শুভ হালখাতা ও ব্যবসায়ী মিলন মেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফ্রেস সিমেন্টের এজিএম সাইফুদ্দিন সুমন। অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউনিটি এন্টারপ্রাইজ এর কর্ণধার খন্দকার ইসমাইল হোসেন। আয়োজনের সার্বিক তত্বাবধানে ছিলেন ইউনিটি এন্টারপ্রাইজ এর পরিচালক খন্দকার এরশাদ।
বক্তব্য রাখেন ফ্রেস সিমেন্টের, ডেপুটি ম্যানেজার মোহাম্মদ ওয়াসিম, গোলাম রব্বানী, ট্রেড ফেয়ারের সত্বাধীকারী মীর ফয়েজ, মায়ের দোয়া এন্টারপ্রাইজ এর সর্বাধিকারী এমদাদ হোসেন, আব্দুল্লাহ এন্টারপ্রাইজ এর সর্বাধিকারী মোঃ সবুজ মিয়া।
গত বছরের শ্রেষ্ঠ খুচরা বিক্রেতা হিসাবে ১৫জন ব্যবসায়ীর হাতে তুলে দেয়া হয় সেরা বিক্রেতা পুরস্কার। এতে প্রথম স্থান অর্জন করে মেসার্স মান্নান এন্টারপ্রাইজ, পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানের সত্বাধীকারী মোঃ মাসুদ রানা দ্বিতীয় স্থান অর্জন করে মেসার্স বন্ধন এন্টারপ্রাইজ ও তৃতীয় স্থান লাভ করে মেসার্স সুদিসা এন্টারপ্রাইজ।





