শ্রীপুরে অনলাইন কেনাকাটায় ‘সদাই’-এর যাত্রা শুরু

0
14

রাজিব প্রধান (গাজীপুর) প্রতিনিধি:-

গাজীপুরের শ্রীপুরে জমকালো আয়োজনের মধ্যদিয়ে এই প্রথম ও পূর্ণাঙ্গ ই-কমার্স প্লাটফর্ম সদাই এর অনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। 

সোমবার (৪ নভেম্বর) দুপুরের দিকে পৌর শহরের মাওনা চৌরাস্তার স্টার রেস্তোরাঁয় কেক কেটে সদাইয়ের শুভ উদ্বোধন করা হয়। 

এসময় বক্তব্য রাখেন, সদাইয়ের ফাউন্ডার এন্ড হেড অফ বিজনেস রেজাউল করিম মেহেদী, সদাইয়ের কো ফাউন্ডার এন্ড ফাইন্যান্সিয়াল এডভাইজার আফসার উদ্দিন আহমেদ, সেন্ট্রাল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা স্যার সরোয়ার হোসেন, সদাইয়ের ফাউন্ডার এন্ড লিগ্যাল এডভাইজার সামিয়া সুলতানা,ফাউন্ডার এন্ড অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোলার

সাইফ রহমান বাঁধন প্রমূখ।

আয়োজক সুত্র জানায়, খাবার, কাঁচা বাজার, মাছ মাংস, শিশু খাদ্য, নিত্য প্রয়োনীয় সকল আইটেমসহ ইলেকট্রনিক্স এবং স্থানীয় উত্তোক্তদের পণ্য Shodai এর নিজস্ব android, IOS বা website এর মাধ্যমে অর্ডার গ্রহণ ও ৩০ থেকে ১২০ মিনিটের মধ্যেই ডেলিভারি প্রদান করতে সক্ষম। ইতোমধ্যে ২০টি রেস্তোরাঁ, ১০টি ইলেকট্রনিক্স, গ্রোসারি এবং ৪০টি স্থানীয় উদ্যোক্তা ইতিমধ্যে সংযুক্ত হয়েছেন সদাই এর apps টিতে। ডাউনলোড করতে https://download.shodai.food

সদাইয়ের ফাউন্ডার এন্ড হেড অফ বিজনেস রেজাউল করিম মেহেদী জানান, কর্মব্যস্ত মানুষের বাজার বা কেনাটার জামেলা থেকে স্বস্তি এবং শ্রীপুরের মানুষের জীবন যাত্রায় আধুনিকতা ও জীবনকে সহজ করতে Shodai একটি মূখ্য ভূমিকা রাখার লক্ষে কাজ করার অঙ্গিকারবদ্ধ। বেকারত্ব দূরীকরণ, ব্যবসায়িক সুযোগ ও স্থানীয় জীবনযাত্রায় shodai ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমরা আশাবাদী।”