

প্রদীপ কুমার রায়, লালমনিরহাট জেলা প্রতিনিধি:
দেশ ব্যাপী কোভিড-১৯ এর ১ম ডোজ টিকা প্রদানের সফল সমাপ্তি উদযাপন উপলক্ষ ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় স্থানীয় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌদ্ধ প্রাঙ্গনে লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: আবু জাফর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো: মতিয়ার রহমান, পুলিশ সুপার আবিদা সুলতানা (বিপিএম, পিপিএম-সেবা), বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী, সিভিল সার্জন ডা: নির্মলেন্দু রায়, ক্যাপ্টন (অব:) আজিজুল হক বীব প্রতীক, বীব মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আহমেদ (সাবেক কমান্ডার), পৌর মেয়র মো: রেজাউল করিম স্বপন, উপজেলা চেয়ারম্যান মো: কামরুজ্জামান সুজন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বক) মো: তৌহিদুর রহমান। সংগীত পরিবেশন করেন কিশোর সরকার বাকা, শরিফা খাতুন, শাহানুর ইসলাম, এষা আদ্রিতা দাস, শাহনাজ, নন্দিতা রায়। নৃত্য পরিবেশন করেন তাসফিয়া, শাকিল, শায়লা, স্পর্শ। নৃত্য পরিচালনায় আজাদ রহমান। বাদ্যযন্ত্রে সহযোগিতা করেন আব্দুল আজিজ, দীলিপ রায়, প্রদীপ কুমার রায়, নিপেন রায়, সজীব, তন্ময়। উপস্থাপনায় ছিলেন আজিজুল হক মোল্লা বাবু।





