রাবাহ অনলাইন শপ

0
18

মোহাম্মদ এরশাদ , জাককানইবি প্রতিনিধি:

অনলাইনভিত্তিক একটি প্লাটফর্ম যেখানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বেচাকেনা হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী স্বত্ত্বাধিকারী জোবায়ের সাইদ লিনাসের সাথে এ বিষয় নিয়ে কথা বলেছেন সময়ের পাতা পত্রিকার জাককানইবি প্রতিনিধি মোহাম্মদ এরশাদ। প্রশ্ন: শুরুটা কিভাবে? উত্তর: করোনাকালীন সময়ে মেডিকেল ইকুইপমেন্টের উচ্চমূল্য দেখে আমি ও আমার ডাক্তার বন্ধু মিলে একজন এঞ্জেল ইনভেস্টরের সাথে যোগাযোগ করি। তার মাধ্যমেই আমরা বিনিয়োগ পাই এবং শুরুটা হয়। পরে আমাদের এক স্কুল বন্ধুও এতে যোগ দেয়। পরবর্তীতে সেই লাভের টাকা থেকে এর সাথে অর্গানিক ফুডস যোগ করি। প্রশ্ন: এখন পর্যন্ত কোন কোন মাধ্যম নিয়ে কাজ করছেন? উত্তর: মেডিকেল ইকুইপমেন্ট ও অর্গানিক ফুডস। প্রশ্ন: কি কি প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে? হলে কিভাবে তা সমাধান করা হয়েছে? উত্তর: আমরা কেউই বিজনেস রিলেটেড কিছুর সাথে সরাসরি জড়িত ছিলাম না। মার্কেটিং বা বিক্রির ব্যাপারটা নিয়েও একটা ধোঁয়াশা ছিল। বিভিন্ন টিউটোরিয়াল ও অভিজ্ঞতার মাধ্যমে আমরা শিখেছি। বিনিয়োগটাও একটা বড় সমস্যা। আমাদের কাছে যদি ইনভেস্টর না থাকতো আমরা সামনে আগাতে পারছিলাম না। এখনো বিনিয়োগ একটা বড় সমস্যার জায়গা। ক্রেতার কাছে পৌছানো এখনও বড় ইস্যু। ফেসবুক বুস্টিং এর জন্যও বেশ বড় পরিমাণে টাকা লাগে, ঝামেলাপুর্ণ এবং ফলাফলও অত আশাপ্রদ না। সেল গ্রুপগুলিতে ক্রেতার চেয়ে বিক্রেতা বেশি, তাই সেখানেও কাস্টমার পাওয়াটা কঠিন। বাংলাদেশে কুরিয়ার সমস্যাটা ব্যাপক। ঢাকার বাইরে বেশিরভাগ প্রতিষ্ঠান পিকআপ বা হোম ডেলিভারি করেনা। লিকুইড পণ্য গুলো নিতে চায়না। সাথে প্রোডাক্ট ড্যামেজ ও তো আছেই। ময়মনসিংহ শহরে নিজেরা ডেলিভারি করে এবং বাইরের পণ্যগুলো কুরিয়ারে অথবা নিজ লোকদের মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি। প্রশ্ন: শিক্ষার্থী হিসেবে মূলধন একটা সমস্যা হয়, সেটা কিভাবে সমাধান করা হয়েছে? উত্তর: মূলধন অবশ্যই একটা বড় সমস্যা। আমরা একজন ইনভেস্টর পেয়েছিলাম। তিনি এখনও আমাদের সহায়তা করে যাচ্ছেন। তাই আমাদের উদ্যোগ এখনো চালিয়ে নেওয়া যাচ্ছে। প্রশ্ন: কতটুকু সাড়া পাচ্ছেন? উত্তর: আলহামদুলিল্লাহ ভালো সাড়া পেয়েছি। প্রথমদিকে পরিচিতদের মাধ্যমে শুরু করলেও এখন তারাই বাইরের লোকজনকে আমাদের কাছ থেকে কেনার জন্য বলছেন। ফলে আমরা ভাল একটা সাড়া পাচ্ছি। গুনগতমান বজায় রেখে স্বল্পমূল্যে ভাল পণ্য দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। তার ফলে প্রতিনিয়ত গ্রাহক বাড়ছে। প্রশ্ন: কেমন লাভবান হয়েছেন? উত্তর: বড় অংকের না হলেও একটা বেশ ভাল পরিমাণ লাভ করেছি। লাভের কিছু অংশ আমরা আবার বিনিয়োগেও লাগিয়েছি। প্রশ্ন: কোন ভবিষ্যৎ পরিকল্পনা আছেকিনা? থাকলে সেটা কি? উত্তর: আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তাদের নিয়ে JKKNIU Enteeprenuers – JE একটি গ্রুপ খুলেছিলাম। সেটি একদিন বড় হলে তা নিয়ে কাজ করার ইচ্ছা আছে।