রাণীনগরে ৭গ্রাম হেরোইনসহ চারজন গ্রেফতার

0
16

আওরঙ্গজেব হোসেন রাব্বী, ষ্টাফ রিপোর্টার : নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা মূল্যের ৭গ্রাম হেরোইনসহ চারজনকে গ্রেফতার করেছে থানাপুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার পূর্ব বালুভরা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে। রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, মাদক ক্রয় বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পূর্ব বালুভরা গ্রামের ছালামতের ছেলে রবিউল ইসলাম(৩৪) এর বাড়ীতে মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৭০ হাজার টাকা সমমূল্যের ৭গ্রাম হেরোইনসহ বাড়ীর মালিক রবিউল ইসলাম,একই উপজেলার রাজাপুর উত্তর পাড়া গ্রামের মোতাহার হোসেনের ছেলে বাবলু মন্ডল (৩৬),বিষ্ণপুর গ্রামের বাবুর ছেলে শাহিন আলম (৩২) ও বেলোবাড়ী গ্রামের আব্দুস ছামাদ আলীর ছেলে ফারুক হোসেন (৫১)কে গ্রেফতার করা হয়। ওসি আরো জানান,গ্রেফতারকৃতরা ওই সময় হেরোইন ক্রয়-বিক্রয় করছিল। এছাড়া তাদের নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।#