
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: ‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালী, আলোচনা সভা, রক্তদান ও বৃক্ষরোপনসহ বিভিন্ন কর্মসুচির মাধ্য দিয়ে নওগাঁর রাণীনগরে শিক্ষক দিবস পালন করা হয়েছে। বুহস্পতিবার সকাল ৯ টায় রাণীনগর শিক্ষক সমিতির আহবায়ক শেরে বাংলা কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা চত্বর থেকে এক র্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে স্বস্ব শিক্ষা প্রতিষ্ঠানে রক্তদান ও বৃক্ষরোপন কর্মসুচি পালন করা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, একাডেমিক সুপার ভাইজার কামরুল ইসলামসহ উপজেলার কলেজ, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ।#





