
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলা যুবদলের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যশোহর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি
বদিউজ্জামান ধনির নৃশংস হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে শনিবার বেলা ১১টায় দলীয় কার্যালয়ের সামনে নওগাঁ-আত্রাই সড়কের পাশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহবায়ক এমদাদুল ইসলাম এমদাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে রাণীনগর উপজেলা বিএনপি’র আহবায়ক রোকুনুজ্জামান খাঁন
রুকু,যুগ্ন আহবায়ক আতিকুজ্জামান জাপান,মোসারব হোসেন,সদস্য এসএম আল ফারুক জেম্স,একেএম জাকির হোসেন, মেজবাউল হক লিটন,উপজেলা
যুবদলের যুগ্ন আহবায়ক মোজাক্কির হোসেন,আতিকুল ইসলাম জেম্স,সিরাজ এ আলম সিরাজ,ফরহাদ হোসেন মন্ডল,সেচ্ছাসেবক দলের আহবায়ক মতিউর রহমান
উজ্জল,সদস্য সচিব বেলাল হোসেন,উপজেলা ছাত্র দলের আহবায়ক জাহিদ হাসান শিমুল,উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন টনিসহ বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#





