
রাণীনগর ( নওগাঁ ) প্রতিনিধি : করোনা প্রতিরোধে সারা দেশের ন্যায় নওগাঁর রাণীনগর উপজেলাতেও চলছে কঠোর লকডাউন। দীর্ঘদিন চলা এই লকডাউনে আয়-উপার্জন হারিয়ে অনেক কষ্টে দিনাতিপাত করছে রাণীনগর উপজেলার বিভিন্ন পর্যায়ের দিনমজুর খেটে-খাওয়া অসহায় ছিন্নমূল মানুষেরা। এই সব মানুষের মাঝে নওগাঁÑ৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলালের পক্ষ থেকে প্রতিদিনের ন্যায় আজ সোমবার দুপুরে রাণীনগর হাসপাতাল মোড়ে অসহায়, শ্রমজিবী ছিন্নমুল মানুষের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়েছে। খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন. রাণীনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক রহিমুল বাসার বাবলু, আওয়ামীলীগ নেতা শ্রী বাবলু সরকার, উপজেলা যুবলীগের সংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয়, ইউনিয়ন যুবলীগ নেতা মাসুম প্রমূখ।




