
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে আবারও একই পুকুর থেকে প্রায় ১৪কেজি ওজনের একটি বিষ্ণমূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার করজগ্রাম এলাকা থেকে এই মূর্তি উদ্ধার করা হয়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহিন আকন্দ বলেন, উপজেলার করজগ্রাম কাউয়া ঠেঙ্গা পাড়ায় ইস্কেবেটর মেশিন (ভেকু) দিয়ে টনকুড়ী নামক একটি খাস পুকুর পূন: খনন কাজ চলছে। বৃহস্পতিবার সকালে পুকুর পূন: খনন কাজ চলাকালীন সময়ে ভেকু ড্রাইভার ও স্থানীয়রা পুকরে মাটির নিচে মূর্তিটি দেখতে পায়। জানতে পেরে ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করা হয়েছে। ১৯ ইঞ্চি দৈর্ঘ্য ও ৯ইঞ্চি প্রস্থ মূর্তিটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। মূর্তিটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রতœতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর করা হবে।
তিনি আরো বলেন, গত কয়েকদিন আগে এই একই পুকুর থেকে ৩৮ কেজি ওজনের একটি বিষ্ণমূর্তি উদ্ধার করা হয়েছে।





