রাণীনগরের নাজাতুল উম্মাহ মহিলা মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

0
17

আওরঙ্গজেব হোসেন রাব্বী, ষ্টাফ রিপোর্টার : নওগাঁর রাণীনগরে নাজাতুল উম্মাহ মহিলা মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলার গোনা ইউনিয়নের ঘোষগ্রাম-বেদগাড়ি বাজারস্থ মাদ্রাসায় উক্ত ফলাফল প্রকাশ ও কৃতি ছাত্রীদের স্বীকৃতি স্বরূপ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসা কমিটির সূরা সদস্য হাফেজ মাওলানা মিজানুর রহমান, সহ-সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম (কান্দুর), কোষাধ্যক্ষ মো: জুবায়ের আহম্মেদ, সদস্য বেলাল হোসেন, ডা: মো: খালেদ বিন ফিরোজ, হেলাল উদ্দিন, মেছের আলী শাহ। এছাড়াও পর্দার মধ্যে মাদ্রাসার মহিলা শিক্ষকগণ, ছাত্রীবৃন্দ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
বার্ষিক পরীক্ষায় প্রতি শ্রেণীতে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ছাত্রীদের মাঝে পুরস্কার স্বরূপ বই, ডায়েরি, খাতা ও কলম বিতরণ করা হয়।#