রাজারহাটের ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নে পরকীয়ায় বাধা দেওয়ায় এক কোপে কেটে দিলো স্বামীর কান বৃহস্পতিবার (১৩ই জুলাই) আনুমানিক রাত ১১ টার দিকে এই ঘটনা ঘটে সরেজমিনে গিয়ে শোনা যায় সুশীল চন্দ্র জানতে পারেন তার স্ত্রীর পরকীয়া আছে, কিন্তু বিষয়টি নিয়ে তেমন একটা গুরুত্ব দেয় না। এর আগেও কয়েকবার তাদের মধ্যে ঝগড়া মারামারি হয়েছে এ নিয়ে স্থানীয় ভাবে অনেক বার শালিশ হয়েছে বলে আমাদের জানিয়েছেন সুশীল চন্দ্র।
তিনি আরো জানায় সাবেক চেয়ারম্যান অধ্যাপক রবীন্দ্রনাথ কর্মকার সহ আরো অনেক জনকে নিয়ে গত বৃহস্পতিবার (৬ জুলাই)
সালিশ করে দেয়।
গতকাল রাতে (১৩ই জুলাই) ১০ টার দিকে তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল আমি বাধা দেওয়ায় আমার উপর চড়াও হয়ে যায় এবং আমাদের দুজনের মধ্যে হাতাহাতি হয় হাতাহাতির এক পর্যায়ে ধারালো বটি দিয়ে আমার মাথায় আঘাত করতে আসলে আমি আমার মাথা সারাতে সারাতে কাপটি আমার কানে এসে লাগে এবং আমার কানের নথির এক তৃতীয়াংশ কেটে যায়। আমি সঙ্গে সঙ্গে অঞ্জান হয়ে যাই পরে আমার আর কিছু মনে নেই।
এ ব্যাপারে সুশীল চন্দ্র এর ছোট ভাই সুকুমার চন্দ্র আমাদের জানান রাতের খাবার খেয়ে ঘুমাইছি হঠাৎ কান্নার আওয়াজ শুনতে পাই ভেবে ছিলাম এটাতো রোজকার ব্যাপার তেমন গুরুত্ব না দিয়ে আবার ঘুমাই কিন্তু আবার খুব জোরে একটা চিৎকার শুনতে পেলাম দৌড়ে গিয়ে দেখি ঘরের দরজা বন্ধ ধাক্কা দিয়ে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে দেখি দাদা বিছানায় অঞ্জান হয়ে পড়ে আছে এবং কান দিয়ে প্রচুর রক্ত পরতেছে।
পরে স্থানীয় পল্লি চিকিৎসক ডেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে আগামী কাল আরো উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে যাবো। এব্যাপারে স্থানীয়রা বলেন আমরা জীবনে এইরকম কোনো ঘটনা দেখি নাই এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই।






