রাণীনগরের মিরাট ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

0
13

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মিরাট
উচ্চ বিদ্যালয়ের পার্শ্বের মাঠে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে আনোয়ার হোসেনকে সভাপতি ও ইয়াকুব আলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক রোকনুজ্জামান খান রুকু,অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আতিকুজ্জামান জাপান,মোসারব হোসেন,আহবায়ক কমিটির সদস্য আল-ফারুক জেমস্, এছাহক আলী,জাকির হোসেন,মিরাট ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাহেব আলী,হযরত আলী মাষ্টার, জামাল উদ্দিন প্রমূখ। কাউন্সিল শেষে প্রত্যক্ষ ভোটে আনোয়ার
হোসেন সভাপতি ও ইয়াকুব আলী সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৭১সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।