আত্রাইয়ে শিশু দিবস উদযাপন

0
11


তপন কুমার সরকার,আত্রাই(নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রশাসনের পক্ষে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানান ইউএনও ইকতেখারুল ইসলাম। এরপর উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড,আত্রাই থানা, পল্লী বিদ্যুৎ, হাসপাতাল, আ’লীগ পরিবার একে একে জাতির জনককে শ্রদ্ধা জানান। মাদকমুক্ত সমাজ গঠন ও মোটরসাইকেলে সড়ক দুর্ঘটনা এড়াতে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ইউএনও ইকতেখারুল ইসলাম, ওসি আবুল কালাম আজাদ আট কিলোমিটার পথ বাইসাইকেল সোভাযাত্রা করেন। পরে উপজেলা পরিষদ মাঠে কেক ও ফিতা কেটে জাতির পিতার জন্মদিন ,সাতদিন ব্যাপী মুক্তির উৎসব ও স্বাধীনতা মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল। ইউএনও ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলেধরে বক্তব্য রাখেন আনোয়ার হোসেন হেলাল এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ওসি আবুল কালাম আজাদ,ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম, আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী, সহসভাপতি গোলাম মোস্তফা বাদল, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি জুয়েল, কবি ও সাহিত্যিক খম ফররুখ আহম্মদ, যুবলীগ ভারপ্রাপ্ত সম্পাদক রাফিউল ইসলাম, ছাত্রলীগ সভাপতি মাহদি মসনদ স্বরুপ প্রমুখ।